Showing posts with label funny bangla jokes. Show all posts
Showing posts with label funny bangla jokes. Show all posts




Adult Jokes Collection

করতে চাও, করো

এক লোকের খান্ডালী বউ। লোকটিও বউটিকে অনেক ভয় পায়। একদিন সন্ধ্যায় লোকটি বিছানার উপর বসে হাতে একটা খালি বোতল নিয়ে সেটাকে একটা কাঠি দিয়ে মেরে মেরে টিং টিং শব্দ করে বাজাচ্ছিল। বউ থমক দিল, এই কী করছো, থামো!
লোকটি ভয় পেয়ে বোতলটি পকেটে রেখে দিল।
রাতের বেলা ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়ে, সব আলো নিভিয়ে দিয়ে বউ কাছে এসে মুখের কাছে মুখ এনে খুব আদুরে গলায় বলল, করতে চাও?
লোকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ।
বউ বলল, ঠিক আছে করো।
লোকটি পকেট থেকে বোতল বের করে জোরে জোরে বাজাতে শুরু করল, টিং টিং টিং টিং…


বউগুলা সব কেমন হয়

এক বন্ধু আরেক বন্ধুর কাছে গল্প করছে-
একটা লম্বা গাছ ভালোবেসে তার ছায়াকে বিয়ে করেছে। কিন্তু সমস্যা হলো, গাছটা সারারাত অপেক্ষা করে, আর ছায়াও রোদ না উঠলে আসে না।
কিছুদিন পর গাছের পাশে একটা ল্যাম্পপোস্ট পোতা হলো। গাছের সাথে ল্যাম্পপোস্টের গভীর প্রেম হয়ে গেলো। অদ্ভুত ভাবে সেই রাত থেকে ছায়াও আসা শুরু করল।
এইটা শুনো মন খারাপ করে ২য় বন্ধু বললো- বউগুলা সব এমনই হয়!


সাবধান করে দিচ্ছি

স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলছে। এমনকি ঝগড়া গড়িয়েছে হাতাহাতি পর্যন্তও!
এক পর্যায়ে খাটের নিচে আশ্রয় নিল স্বামী বেচারা। স্ত্রী খাটের নিচে উঁকি দিয়ে বলল, ‘বেরিয়ে এসো। বেরিয়ে এসো বলছি!’
উত্তরে মিনমিন করে বলল স্বামী, ‘আমি কি তোমাকে ভয় পাই ভেবেছ? তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু যা বলি তাই করি।’
স্ত্রী: কী বলতে চাও তুমি? কী করবে শুনি?
স্বামী: খাটের নিচ থেকে বের হব না বলেছি। কিছুতেই বের হব না!

ফেরার ভাড়া

স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে ব্যাগ গোছাতে শুরু করলেন স্ত্রী। রাগে গজগজ করতে করতে বললেন, ‘আর জীবনে কোনো দিন আমি এমুখো হব না। থাকো তুমি একলা। আমি চললাম বাবার বাড়ি।’
স্বামী কটা টাকা এগিয়ে দিয়ে বললেন, ‘যাও যাও। আর এই নাও, যাওয়ার ভাড়াটা নিয়ে যাও।’
স্ত্রী মুখে ঝামটা মেরে বললেন, ‘আর ফেরার ভাড়াটা কে দেবে শুনি?’